শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নোয়াখালীতে শিক্ষা উপকরণ বিতরণ, গাছ লাগানো ও র‌্যালিসহ নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথমে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে নোয়াখালী জেলা শহরে খন্ড খন্ড র‌্যালি নিয়ে পিটিআই স্কুলের সামনে নেতাকর্মীরা জড় হন। সেখান থেকে একটি সুসজ্জিত র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আ.লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান, ছাত্রলীগ নেতা রুবায়াত রহমান আরাফাত, নাজমুল হুদা বাপ্পি প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com