শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলু চাষ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

দিনাজপুরের ্িবরামপুর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলুর চাষ হয়েছে। রোগ বালাই কম হওয়ায় আশাতীত ভাবে আলুর ফলনে খুশি কৃষক। জানা গেছে, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। অন্যান্য ফসলের তুলনায় আলু চাষে অধিক লাভজনক হওয়ায় এবার উপজেলার চাষীরা আলু চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। ফলে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার অধিক জমিতে হয়েছে আলুর চাষ। উপজেলার সারাংগপুর গ্রামের মনির হোসেন জানান, তিনি এবার দেড় বিঘা জমিতে আগাম জাতের আলুর চাষ করেছেন। বিঘাপ্রতি ফলন হয়েছে ৩১ মণ হারে। তিনি এই আলু বাজারে ৭শ’ ৫০ টাকা মণ দরে বিক্রি করে অনেক লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, এবার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৬৫০ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষমাত্রা ধরা হলেও কৃষকরা অধিক লাভের আশায় ১৭০০ হেক্টর জমিতে আলু রোপণ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরণের কারিগরি পরামর্শ ও ফলন বৃদ্ধির জন্য সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। এবার রোপনকৃত আলুর মধ্যে রয়েছে, কার্টিনাল, ডায়ম-, এস্টারিস ও বিভিন্ন ধরণের উচ্চ ফলনশীল জাতের আলু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com