বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুখের স্বর্গে মিম!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অবকাশযাপনে এখন দুবাই। সেখানে বসেই তিনি এবারের নতুন বছর উদযাপন করেছেন। এখন দুবাইয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন। পাশাপাশি তিনি ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। গতকাল ৩ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে তার স্বামী সনি পোদ্দারের সঙ্গে এগুলো শেয়ার করেছেন। স্বামী সনি পোদ্দারের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ইউ আর মাই হ্যাপি প্লেস।’ ছবিতে দেখা যাচ্ছে মিম তার স্বামীকে জড়িয়ে ধরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখাবয়বে দেখা যাচ্ছে সুখের ঝিলিক। মিমকে দেখে মনে হচ্ছে তিনি এখন সুখের স্বর্গে আছেন।
মিমের এ ছবি দেখে ভক্তরাও বেশ আনন্দিত। তারা তাদের প্রিয় তারকাকে বিভিন্ন ধরনের মন্তব্যে প্রশংসা করছেন। মিমের এই ছবির নিচে সুমাইয়া মিতু নামের একজন লিখেছেন, মাশাআল্লাহ এভাবে সুখে থাকুন সবসময় আপু। আবার পরীমনি রাজের মতো যেনো না হয়। সবসময় ভালো-মন্দ মানিয়ে নিয়ে চললে জীবনে সুখী হওয়া যায়। জানা গেছে, গত ২৯ ডিসেম্বর দুবাই যান তারা। তাদের ৮ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরে নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মানুষ’ সিনেমার শুটিং করার জন্য কলকাতায় যাবেন। সিনেমাটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা জিৎ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com