শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

ইকবাল হোসেন:
  • আপডেট সময় বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার দুপুরে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে নাইটেঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে এসে সমবেত হন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম, নবগঠিত স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা আব্দুস সালাম, রুহুল কবির রিজভীসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার নেতাকর্মীরাও নতুন কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, বরিশাল জেলা ও মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা, ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর, রংপুর জেলা ও মহানগর, দিনাজপুর জেলা, বান্দরবান জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটি অনুমোদন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com