শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মনির“জ্জামান (রায়পুরা) নরসিংদী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৪ঠা জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে ছাত্রলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল-আমিনের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরীর পরিচালনায় উপ¯ি’ত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, বিআরডিবি চেয়ারম্যান হাসিব আহমেদ জাকির, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজি, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন আহমেদ জয়, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাছির সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ বলেন, কারোর ক্ষতি হয় আমরা এমন রাজনীতি করি না। আমরা বঙ্গবন্ধুর আর্দেশের রাজনীতি করি। আমরা জেলা ও উপজেলার নেতৃবৃন্ধকে নিয়ে আগামী সংসদ নির্বাচনের আগে বৃহত্তর রায়পুরা উপজেলায় একটি কলংক মুক্ত ছাত্রলীগ গড়তে আমরা কাজ করে যাবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com