রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হওয়ার তিন কারণ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বর্তমানে আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। আত-থেকে আশি সব বয়সী মানুষই নানা কারণে ব্যবহার করছেন স্মার্টফোন। একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। গ্যাজেটটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুধু যোগাযোগের মাধ্যমই নয় আরও অনেক অনেক কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোনটি। বাচ্চাদের অনলাইন ক্লাস থেকে আপনার অফিস মিটিং করোনাকালে বিশ্বব্যাপী। তবে সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই। স্মার্টফোন ব্যবহারে কিছু ভুল আমরা প্রায়ই করে থাকেন। যেমন ধরুন স্মার্টফোনকে ওভার চার্জ করা, সঙ্গে নিয়ে ঘুমানো কিংবা অ্যাডাপ্টার পরিবর্তন করে চার্জ দেওয়া। এসব ভুলে খুব তাড়াতাড়ি স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৩ ভুল যা স্মার্টফোন ব্যবহারে করা যাবে না-
সারারাত স্মার্টফোন চার্জিং নয়: অনেকেই এই ভুলটি করেন। না জেনেই বেশিরভাগ মানুষ সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে এখনই তা বদলে ফেলুন। কারণ ফোন ফুল চার্জ হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখলে কমতে থাকে ব্যাটারির আয়ু। ফলে এই অভ্যাস দিনের পর দন জারি রাখলে তাড়াতাড়ি আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।
প্লাগ থেকে চার্জার খুলে রাখুন: আমাদের অনেকেরই অভ্যাস চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখি। জানেন কি? আপনার এই অভ্যাস স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয় কয়েকগুণ। নতুন কিছু স্মার্টফোন আছে যেগুলো ফুল চার্জ হলে চার্জিং নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কিন্তু সেই সময়ও চার্জার থেকে কারেন্ট আসে। এই কারণে ফোন ফুল চার্জ হলে চার্জার প্লাগ থেকে খুলে নিন। অথবা চার্জারের সুইচ বন্ধ করে দিতে পারেন। ফোন চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও চার্জার লাগিয়ে রাখবেন না।
রোদে স্মার্টফোন চার্জে রাখবেন না: স্মার্টফোন চার্জ দেওয়ার সময় আরেকটি বিষয় খেয়াল রাখুন, সেটি হচ্ছে-অতিরিক্ত গরম কোনো জায়গায় ফোন চার্জ করবেন না। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে তার প্রভাব সরাসরি ফোনের উপরে পড়ে। এছাড়াও ফোন চার্জিংয়ের সময় তা ব্যবহার না করা ভালো। ফোন চার্জিংয়ের সময় ব্যবহার করতে বাড়তে থাকে ব্যাটারির তাপমাত্রা। যা আসলে ব্যাটারির ক্ষতি করে। ২০ শতাংশ চার্জ থাকতেই স্মার্টফোন চার্জে দিন এবং ৯৯ শতাংশ হলেই খুলে ফেলুন। সূত্র: মেক ইউজ অব




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com