রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ স্লোগান সামনে রেখে এবং অপুষ্টিজনিত রোগ-ব্যাধি থেকে প্রজন্মকে রক্ষা এবং সুস্থ ও মেধাসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে গঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি জামালপুর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোজাফ্ফর হোসেন। সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বরকত উল্লাহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সভায় অনুষ্ঠানে সার্বিক সহায়তা করে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম । এতে মূখ্য আলোচক ছিলেন কমিটির সদস্য সচিব ও সদর উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ পরিচালক জাহাঙ্গীর সেলিম, জামালপুর এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com