বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক খবরপত্রের গাজীপুর ব্যুরো প্রধান এ কে এম রিপন আনসারীর মায়ের জানাজা

গাজীপুর অফিস
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

গাজীপুরে দৈনিক খবরপত্রের গাজীপুর ব্যুরো প্রধান ড. এ কে এম রিপন আনসারীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন সংগঠন। বুধবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। রিপন আনসারীর মা বেগম জহুরা সামাদ(৮৭) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন (ইন্না—-রাজিউন)। মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন মরহুমার ছোট ছেলে ড. এ কে এম লুৎফর রহমান রতন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে যান। তার বড় ছেলে গাজীপুর আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী,এডভোকেট এ কে এম আব্দুল হাই স্বপন, মেঝো ছেলে ড. এ কে এম রিপন আনসারী গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ছোট ছেলে শিক্ষামন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(বিসিএস শিক্ষা) ড. এ কে এম এম লুৎফর রহমান রতন। মরহুমার স্বামী সুবাদার মেজর এম এ সামাদ ৩৭ বছর আগে মারা যান। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহনের পর সুবাদার মেজর এম এ সামাদ নিজ জায়গায় অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন। হয়দেবপুর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, হয়দেবপুর দরগাহ বাজার ডাকঘর, হয়দেবপুর দরগাহ বাজার, হয়দেবপুর দরগাহ কাজী অফিস, হাসপাতাল, হয়দেবপুর দরগাহ ঈদগাহ মাঠ ও পরবর্তি সময় তার নির্দেশিত মতে মসজিদ সহ বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠে। সুবাদার মেজর এম এ সামাদ স্থানীয়ভাবে সর্বা”চ জমিদাতা। মরহুমের সাথে তার স্ত্রীর সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ওই সব প্রতিষ্ঠান। মরহুমা বেগম জহুরা সাদাদের জানাজা নামাজে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। তার মত্যৃতে বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com