শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় ফেসবুকে পিতাকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে পুত্রের সংবাদ সম্মেলন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রতাল গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পুত্র প্রকৌশলী মো: আলী আজগর। শুক্রবার উপজেলার রতাল শফিজদ্দিন মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রকৌশলী মো: আলী আজগর লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কতিপয় কিছু ছাত্রলীগ নেতা আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার পিতাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে আমরা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সুমন, জিএস জামির, ভিপি ছোটনসহ ১২জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছি। তিনি আরো বলেন, আমার পিতা আব্দুল কাদের মিয়া যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। যার ফলে আমাদের সিকির বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠান রাজাকাররা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। আমাদের অধিকাংশ আত্মীয়স্বজন মুক্তিযোদ্ধা ও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমার ভাই মো: শওকত আলী বর্তমান সরকারের একজন উচ্চপদস্ত কর্মকর্তা। ছাত্রজীবনে তিনি বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তাই এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দাড়িয়া, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরাসহ আব্দুল কাদের মিয়ার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com