রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাসূলকে অবমাননা : ফরাসি দূতাবাস বন্ধের দাবিতে পাকিস্তানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ফ্রান্সের বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অবমাননাকর কার্টুন প্রকাশের প্রতিবাদে পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। বিক্ষোভকারীরা ইসলামাবাদে অবস্থিত ফরাসি দূতাবাস বন্ধ করে পাকিস্তানে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (স.)-কে নিয়ে আবারো ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হজরত মুহাম্দ (সা.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।
এ নিয়ে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ শুরু হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, শার্লি এবদোতে ফের মহানবী মুহাম্মদের (সা.) কার্টুন প্রকাশে বাধাদানের কোনো সুযোগ নেই। তাছাড়া ফ্রান্স মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে।’ সূত্র : পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com