বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়ন বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানী

আপেল মাহমুদ রুহিয়া (ঠাকুরগাঁও) :
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়ন ভেঙ্গে দুটি ইউনিয়ন বিভক্ত করায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ওই ইউনিয়নের লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুৃন গণশুনানী করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথী সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বার ও জনপ্রতিনিধিরা। উল্লেখ্য, সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নটি সেনুয়া নদী দ্বারা ২ ভাগে বিভক্ত। এতে ওই ইউনিয়নের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা পেতে অনেক দুভোর্গের সম্মুখিন হতে হয়। এ কারণে ওই ইউনিয়নকে বিভক্ত করে নতুন আরেকটি  ইউনিয়ন করার জন্য মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়। এরই অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মতামত সুস্পষ্ট ভাবে জানার প্রয়োজনে গণশুনানীর আযোজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com