রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় বালাসী বাউল সংগীত একাডেমীর উদ্যোগে বন্যায় ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধায় বালাসী বাউল সংগীত একাডেমীর উদ্যোগে বন্যায় ভেঙ্গে যাওয়া প্রায় ৮০-১০০ ফুট রাস্তা মেরামত করা হয়েছে। শুক্রবার সকালে কঞ্চিপাড়া ইউনিয়নে একাডেমী বাজার হইতে কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের রাস্তাটির মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তা বন্যায় ভেঙ্গে যাওয়া অংশ মেরামত করা হয়। জানা যায় গত ২০১৯ সালের ভয়াবহ বন্যায় এই রাস্তার প্রায় ৮০-১০০ ফুট জায়গা ভেঙ্গে যায়। এরপর স্থানীয়দের সহযোগীতায় বালু দিয়ে ভরাট করা হলেও তা যাতায়াতের সুব্যবস্থা নাহওয়ায় প্রায় যাত্রীরা দূর্ঘটনার শিকার হত। এই রাস্তা দিয়ে উড়িয়া, উদাখালী, ফজলুপুর ও কঞ্চিপাড়া ইউনিয়নের প্রায় ২০ হাজার লোক প্রতিদিন যাতায়াত করেন। জনগণের দূর্ভোগ লাঘবে বালাসী বাউল সংগীত একাডেমীর উদ্যোগে ও এলাকার যুবদের প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা রাস্তার মেরামত করতে সক্ষম হয়। বালাসী বাউল সংগীত একাডেমীর সাবেক সভাপতি আঃ সালাম বলেন- বন্যায় ক্ষতিগ্রস্ত এই রাস্তার ভাঙ্গা অংশের জন্য দীর্ঘদিন যাবৎ লোকজন যাতায়াত করতে দূর্ঘটনার কবলে পড়তে হয়েছে। তাই আমরা সর্বস্তরের জনগণের সহযোগীতায় মেরামত করলাম। মেরামত কাজে বালাসী বাউল একাডেমীর উপদেষ্টা রেজওয়ান আশরাফ এলিজ চার ট্রাক বালু, লিটন সরকার ১০০টি প্লাস্টিকের বস্তা, এলাকার জনগণ ১০০টি বড় বাঁশ এবং সার্বিক সহযোগীতায় করেছে বালাসী বাউল সংগীত একাডেমী। উপস্থিত ছিলেন অন্যতম উপদেষ্টা রেজওয়ান আশরাফ এলিজ, সভাপতি মশিউর রহমান, সাধারন সম্পাদক সেলিম মিয়া,কোষাধ্যক্ষ বাউল খোকন, উপদেষ্টা খোরশেদ আলম, সিজু মন্ডল, রুকু মন্ডল, কামাল, নান্টু, সাজু, পাপুল, মির্জা, রেজাউল, সুজন,মতিয়ার, সোহাগ, ইয়াকুব, জাহাঙ্গীর, নয়া মিয়া, বেলালসহ অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com