শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবারও সীমিত আকারে ইলিশ যাচ্ছে ভারতে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

এবারও শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে সীমিত আকারে ইলিশ রফতানি হবে ভারতে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কী পরিমাণ ইলিশ রফতানি করা হবে তা আজ রোববার চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ইলিশ রফতানি করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। দেশে ইলিশের উৎপাদন ও চাহিদার কথা বিবেচনায় নিয়ে ২০১২ সালের ১ আগস্ট থেকে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে গত বছর শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সীমিত আকারে ইলিশ রফতানির অনুমতি দেয়া হবে এবার। তবে এবার ৫০০ টনের বেশি ইলিশ রফতানির অনুমোদন দেয়া হতে পারে। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কী পরিমাণ রফতানি করা হবে তা আগামীকাল ঠিক করা হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ১ আগস্ট ইলিশসহ সব ধরনের মাছ রফতানি নিষিদ্ধ করে সরকার। পরে ওই বছরের ২৩ সেপ্টেম্বর ইলিশ ছাড়া অন্য সব মাছ রফতানিতে অনুমতি দেয়া হয়। ইলিশ রফতানি বন্ধ থাকলেও পাচার হওয়ার অভিযোগ রয়েছে। পাচার বন্ধে ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও কয়েকবার জানায় সরকার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com