শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: ডোনাল্ড লু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, গণতন্ত্র এবং সার্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বিষয় দুটির অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দুতে। তাই এ নিয়ে বিশ্বের যেখানেই সমস্যা সেখানেই যুক্তরাষ্ট্র কথা বলে, প্রয়োজনীয় পরামর্শ দেয়। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অংশীদারদের সাথে বাইডেন প্রশাসন খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছে জানিয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তভাবে মানুষের কথা বলার স্বাধীনতা (ফ্রিডম অব স্পীচ) এবং এক বা সম্মিলিতভাবে মতামত, আইডিয়া কিংবা চিন্তা জনসমক্ষে শেয়ার করার স্বাধীনতার (ফ্রিডম অব এক্সপ্রেশন) পক্ষেই যুক্তরাষ্ট্রের অবস্থান।
গতকাল রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এবং সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষ সমন্বিত সংবাদ ব্রিফিংয়ে ডোনাল্ড লু এসব কথা বলেন। লু বলেন, মন্ত্রী-সচিবের সঙ্গে আমাদের খুব সৎ এবং খোলামেলা আলোচনা হয়েছে।
পরে পররাষ্ট্রমন্ত্রীও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দু’জনের সূচনা বক্তব্যের পর হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে এক প্রশ্নের জবাবে লু বলেন, আমরা খুবই গর্বিত, আমরা আজ শ্রম অধিকার নিয়েও কথা বলেছি। বাংলাদেশের মানুষ ও বাণিজ্যিক সম্পর্কে জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা এ দেশে শ্রম অধিকার উন্নয়নে সহযোগিতা করবো। এ ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে তাতে আমরা খুবই গর্বিত।
ব্রিফিংয়ে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু আমাদের বন্ধু সে কারণে দ্বিপক্ষীয় সম্পর্ককে আমরা কীভাবে আরও অর্থবহ করতে পারি তা নিয়ে আলোচনা করেছি। এ ক্ষেত্রে (তাদের কাছ থেকে) ভালো ও যৌক্তিক পরামর্শ পেলে আমরা অবশ্যই গ্রহণ করবো। আমাদের কোথাও দুর্বলতা চিহ্নিত হলে আমরা কাটিয়ে উঠার চেষ্টা করবো। একটি স্বচ্ছ, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী মোমেন বলেন, ভালো নির্বাচন আমরাও চাই। আওয়ামী লীগ সব সময় ভালো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ ভোটের মাধ্যমে সরকারে এসেছে কখনো বুলেটের মাধ্যমে আসেনি মন্তব্য করে মন্ত্রী বলেন, জনরায়ের প্রতি আমাদের বিশ্বাস আছে। বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন, যেহেতু তারা বন্ধু, তাই আমরা খোলামেলা আলোচনা করতে পারি। মন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তি চায়। তার ভাষ্যটি ছিল এমন ‘আমরা শান্তি চাই। বিশ্বের সব জায়গায় শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সে জন্য আমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করি।’
শুরুতে বাংলাদেশ নিয়ে বাংলায় যা বলেন মার্কিন মন্ত্রী: ব্রিফিংয়ের শুরুতে সালাম দিয়ে বাংলা ভাষায় বক্তব্য শুরু করেন মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু। সেখানে বলেন, মনোমুগ্ধকর নদীমাতৃক এবং অতিথিপরায়ণ মানুষের দেশ বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। আমি এখানে এসেছি, আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে, যখন বিশ্ব শান্তি ও নির্বাচনের জন্য সংগ্রাম করে চলেছে।
র‌্যাব সংস্কার ও বিচার বহির্ভূতহত্যাকা- কমায় সন্তোষ: এদিকে মার্কিন নিষেধাজ্ঞার পর র‌্যাব সংস্কারে অভূতপূর্ব উন্নতিতে সন্তোষ প্রকাশ করে সহকারী মন্ত্রী ডেনাল্ড লু বলেন, এতে বিচারবহির্ভূত হত্যাকা-ের সংখ্যা নেমে এসেছে আশাতীত ভাবে। তিনি বলেন, র‌্যাব প্রসঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে অসামান্য উন্নতি হয়েছে। এটা খুবই ভালো কাজ। এ উন্নতির কথা আমরাও স্বীকার করছি। এটা প্রমাণিত হয়, র‌্যাব সন্ত্রাস প্রতিরোধ ও আইন প্রয়োগের দায়িত্ব মানবাধিকার রক্ষা করেই করতে পারবে। এ সময় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য সব দেশের আগে বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে। জিএসপি ফেরতে যে সব শর্ত রয়েছে তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে জানিয়ে লু বলেন, এই তালিকার অনুমোদন পেলে প্রথম দেশ হবে বাংলাদেশ।
বন্ধুত্ব দৃঢ় করতে ঢাকায় এসেছি:মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করতে চায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশও তার হাত সম্প্রসারণ করেছে।’ দুই দেশের সম্পর্ক উন্নয়নে একই বার্তা দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও।
গতকাল রবিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হোন দুই কর্মকর্তা। তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীও যোগ দেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। মন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের পুরোনো বন্ধু। আমরা সামনের ৫০ বছর কীভাবে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটি নিয়ে আলোচনা হয়েছে।’ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘গত বছরের মতো এবারও আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে, আমরা একটি সময়সূচি ধরে চলমান মেকানিজমের মাধ্যমে লক্ষ্য অর্জনের জন্য সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো।’
ডোনাল্ড লু বলেন, ‘আমি এখানে এসেছি দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করতে; যখন বর্তমান বিশ্ব শান্তি ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করে চলেছে।’ ডোনাল্ড লু গত শনিবার (১৪ জানুয়ারি) ভারত থেকে ঢাকায় আসেন। গত বছরের মার্চে আন্ডার-সেক্রেটারি নুল্যান্ডের সফরসঙ্গী হিসেবে প্রথমবার ঢাকায় এসেছিলেন তিনি। এর আগে এই অ লে একাধিক দেশ সফর করলেও ঢাকায় এটিই তার প্রথম একক সফর।
নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা: ২০২১-এর ডিসেম্বরে এলিট ফোর্স র‌্যাব ও সংস্থাটির ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, ‘র‌্যাবের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। আপনারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি লক্ষ করলে দেখবেন বিচারবহির্ভূত হত্যার সংখ্যা কমানোর ক্ষেত্রে র‌্যাবের অসাধারণ অগ্রগতির কথা স্বীকার করা হয়েছে। আমরাও এই অগ্রগতির বিষয়টি স্বীকার করি। এটি একটি অসাধারণ কাজ। এতে প্রমাণ হয় যে মানবাধিকার সমুন্নত রেখে র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে ভালো কাজ করছে। ‘
জিএসপি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশাধিকারের ক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, ‘জিএসপি পুনর্বহালে কংগ্রেস যদি কোনও সিদ্ধান্ত নেয়, তবে প্রথম তালিকায় বাংলাদেশ থাকবে।’ উল্লেখ্য, বর্তমানে কোনও দেশই যুক্তরাষ্ট্রে জিএসপির অধীনে বাজার সুবিধা পায় না।
গঠনমূলক পরামর্শ নেবে বাংলাদেশ:যুক্তরাষ্ট্র যদি গঠনমূলক পরামর্শ দেয় তবে সেটি গ্রহণ করবে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে যদি কোনও কিছু নিয়ে প্রশ্ন থাকে, তবে আমরা আলোচনা করে সমাধান করবো। যদি গঠনমূলক পরামর্শ আসে, আমরা অবশ্যই সেটি গ্রহণ করবো। এর নমুনা আমরা দেখিয়েছি। আমাদের যদি কোনও দুর্বলতা থাকে, সেটি আমরা দূর করবো।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমরাও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। আমার দল আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। ব্যালটের মাধ্যমে সরকারে এসেছে, বুলেটের মাধ্যমে নয়।’ ‘আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে’, যোগ করেন মন্ত্রী।
ডোনাল্ড লু বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে আমাদের মধ্যে সৎ আলোচনা হয়েছে। আমরা গণতন্ত্র ও মানবাধিকারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা যদি কোনও সমস্যা দেখি, তখন আমরা বিষয়টি উত্থাপন করি এবং আমরা পরামর্শ দিতে পারি। আমরা মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখায় বিশ্বাস করি এবং বাংলাদেশের মতো অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করি।‘
আইপিএস প্রসঙ্গ: ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে আইপিএস নিয়েও আলোচনা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিয়ে আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ডোনাল্ড লু বলেন, ‘আইপিএস নিয়ে আমাদের চমৎকার আলোচনা হয়েছে। এটি কোনও ক্লাব নয়, বরং একটি কৌশল।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com