শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে : টুকু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। গতকাল রোববার দুপুরে আসাদগেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি।

তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগনের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করছে সরকার। বিদ্যুতের দাম বাড়ানো জনগণের ওপর কুঠারাঘাত মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com