শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি ঢাকাস্থ প্রধান কার্যালয়ে “সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্মেলন” এর আয়োজন করে। উক্ত সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান জনাব আলমগীর কবির, এফ সি এ উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মোঃ সাদেক হোসাইন, সাউথইস্ট ব্যাংকের দেশব্যাপী সকল এজেন্ট আউটলেটের পার্টনারবৃন্দ, ব্যাংকের শাখা প্রধানবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়াও সম্মেলনে আঞ্চলিক অফিসের ইনচার্জগণ, সকল শাখা ও উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” ২০২১ সালের ঐতিহাসিক ৭ই মার্চ যাত্রা শুরু করে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা সহ দেশের প্রতিটি প্রান্তে ব্যাংকিং সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” দেশব্যাপী ‘তিজারাহ’-ইসলামিক এবং কনভেনশনাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে চলেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com