শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বোরো ধানক্ষেত নষ্ট করার অভিযোগ

বিল্লাল হোসেন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় সদ্য রোপণকৃত বোরো ধান ক্ষেত মই দিয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা দক্ষিণ রাংচাপড়া গ্রামে। এ বিষয়ে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাংচাপড়া গ্রামের আব্দুল কাদের গংদের সাথে রাংচাপড়া মৌজায় ৭২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাতৎ পাশের পুরুড়া গ্রামের বাবুল আক্তার হোসাইন গংদের বিরোধ চলে আসছিলো। বাবুল আক্তার হোসাইন গংরা প্রতিবছরের ন্যায় কয়েকদিন পূর্বে বিরোধপূর্ন ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এদিকে, প্রতিপক্ষরা গত রোববার বিকেলে মই দিয়ে সদ্য রোপনকৃত ওই ধানক্ষেতটি নষ্ট করে ফেলেন। এ বিষয়ে রোববার রাতে ভালুকা মডেল থানায় চারজনকে বিবাদি কওে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাবুল আক্তার হোসাইন জানান, ওই জমিটি তার বাবা মৃত আব্দুল খালেক শেখসহ অন্যান্য চাচাগণ প্রায় ৬০ বছর আগে ক্রয় করে ভোগ দখলে আছেন। সম্প্রতি ওই জমির উপর নজর পড়ে প্রতিবেশি আব্দুল কাদের গংদের এবং তারা জবর দখলের হুমকী দিয়ে আসছিলো। এ নিয়ে বেশ কয়েকদফা সালিশ হলেও কোন ফয়সালা না হওয়ায় গত রোববার বিকেলে আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে, লিটন মিয়া, রাজন মিয়া ও কাউছার সদ্য রোপনকৃত বোরো ধানক্ষেতটি মই দিয়ে নষ্ট করে ফেলেন। এ ব্যাপারে প্রতিপক্ষ আব্দুল কাদের মিয়ার মোবাইল নম্বরে (০১৭৪৭-৫০-৮৬৫৭) একাধিকবার ফোন দিলে, রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগমূলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com