রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

একাদশ শ্রেণিতে চলছে ভর্তি, ক্লাস হবে অনলাইনে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম গতকাল রোববার থেকে শুরু হয়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। ভর্তি কার্যক্রম শেষে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে একাদশ শ্রেণির নতুন বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত অনলাইনে ক্লাস নেবে কলেজগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতি সামনে রেখেই ছাত্রছাত্রীদের পাঠদানের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে। আপাতত অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে কলেজগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজগুলো খুললে তখন নিয়মিত ক্লাস হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে তিন ধাপে ১৪ লাখ শিক্ষার্থী একাদশে ভর্তির আবেদন করেছে। আন্তঃশিক্ষা বোর্ড এবার একাদশে ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে। পৌর ও উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সেশন ও ভর্তিফিসহ সাকল্যে এক হাজার টাকা, জেলা সদর এলাকায় দুই হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিন হাজার টাকা।
ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশে ভর্তিতে পাঁচ হাজার টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না। ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিওবহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তি ফি, সেশন চার্জ, উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে আট হাজার টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com