সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অমির হাত ধরে ওয়েব সিরিজে পূর্ণিমা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

সময়ের সফল নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক নির্মাণ করে আলোচনায় আসেন। এবার তার অভিষেক হতে যাচ্ছে ওয়েব দুনিয়ায়। প্রথমবারের মতো ওয়েব সিরিজ বানাতে যাচ্ছেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘হোটেল রিল্যাক্স’। এতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। একটি সূত্রে জানা গেছে, অমির ‘হোটেল রিল্যাক্স’ বেশ কয়েকদিন ধরে শুটিং শুরু হয়েছে পুরান ঢাকায়। শুটিং চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। এই ওয়েব সিরিজের ডিবি পুলিশের চরিত্রে হাজির হবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। তাছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের সব শিল্পী এতে অভিনয় করছেন।
এদিকে গত বছরের ২৩ অক্টোবর ‘বঙ্গ’র সঙ্গে চুক্তি স্বাক্ষর হয় অমির। তার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান। জানা গেছে, ওয়েব সিরিজটি হবে ছয় পর্বের।
এ প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’ জানা গেছে, আগামী ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিল্যাক্স’ মুক্তি পেতে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com