শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে এলজিইডির নারী কর্মীদের মাঝে সড়ক রক্ষণাবেক্ষণ সামগ্রী বিতরণ

জয়ন্ত শিরালী গোপালগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী এবং আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মীদের মাঝে রক্ষণাবেক্ষণ সামগ্রী বিতরণ করেছে গোপালগঞ্জ এলজিইডি। সোমবার দুপুরে এলজিইডি কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রী হলো- ঝুড়ি, কোঁদাল, দা, হাসুয়া, দুরমুজ, এ্যাপ্রোন, ছাতা, পতাকা, মেডিকেল বক্স, সাবান, মাস্কসহ বিভিন্ন ধরণের মালামাল। গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, কাশিয়ানী উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, কোটালিপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম এবং মুকসুদপুর উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল রাশেদী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচীর ২শ ৫৬ জন নারী কর্মীর হাতে এ সমস্ত সামগ্রী তুলে দেয়া হয়। পর্যায়েক্রমে জেলার ৬৭ ইউনিয়নের কর্মীদের মধ্যে রক্ষণাবেক্ষণ সামগ্রী বিতরণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com