শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরের লালপুরে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-ভরাট উত্তোলন বন্ধে বাধা দেওয়ায় স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকার সর্বস্তরের জনগণ। সোমবার উপজেলার লক্ষীপুর বাজারে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে তারা এই কর্মসুচি পালন করে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম স্বপন, সুমন আহমেদ, সুবলাইসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, পদ্মা নদী থেকে উপজেলার বিভিন্ন মৌজায় এলাকার এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় কিছু অসৎ ব্যক্তি নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছে। এরফলে নদীর তীর রক্ষা বাঁধ, ফসলী জমি ও বাড়িঘর হুমকীর মুখে পড়েছে। অতি সম্প্রতি তাদের এই অবৈধ বালু উত্তোলনে বাধা দিতে গেলে তারা এলাকার জনগণকে আতঙ্কিত করার উদ্দেশ্যে গুলি বর্ষণ করে। জনগণকে আতঙ্কিত করেই ওই মহলটি থেমে থাকেনি। তারা বাধা দানকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের হয়রানী করছে। এ অবস্থায় নদীর তীর রক্ষা বাঁধ , ফসলী জমি, বাড়িঘর রক্ষার দাবীতে ওই মহলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com