শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে স্বামী-স্ত্রীসহ ১৪ সম্ভব্য প্রার্থীর জীবনবৃত্তান্ত জমা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

কোটালীপাড়া পৌরসভা নির্বাচন

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে স্বামী-স্ত্রীসহ ১৪জন সম্ভব্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ^াস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের কাছে রাজনৈতিক পদ-পদবী তুলে ধরে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। গত সোমবার এ পৌরসভার তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল ঘোষনার পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে মনোনয়নের জন্য সম্ভব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সম্ভব্য প্রার্থীদের মধ্যে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান এবং তার স্ত্রী উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সাবানা মেয়র পদে মনোনয়নের জন্য তাদের জীবনবৃত্তান্ত জমা দেন। এছাড়াও বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়মী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এস এম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মোঃ আলীউজ্জামান শেখ, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা, ব্যবসায়ী কমল সেন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে যে সকল প্রার্থীরা আমাদের কাছে জীবনবৃত্তান্ত আমাদের কাছে জমা দিয়েছেন আমরা সেই জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে প্রেরণ করবো। তারা এটি কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে। আর যাকে মনোনয়ন দিবে আমরা সকলে মিলে তার নির্বাচন করবো। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান বলেন, ছাত্র জীবন থেকে আমি ও আমার স্ত্রী আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। আর এ কারণেই আমরা মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছি। আমরা ছাড়াও আরো ১২জন সম্ভব্য প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে। এদিকে তফসিল ঘোষনার পরেও এ উপজেলায় আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলের নেতা কর্মীদের নির্বাচনী মাঠে দেখা যায়নি। এমনকি আওয়ামী ছাড়া অন্য কোন দলের সম্ভব্য মেয়র প্রার্থীর পোস্টার, ব্যানার, ফেস্টুনও চোখে পড়েনি। উল্লেখ্যঃ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ মার্চ ইভিএম এর মাধ্যমে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com