শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেনাপোলে থানা পুলিশের অভিযানে কোটি টাকার সোনার বার জব্দ

আবুল বাশার বেনাপোলে :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের সাদীপুর থেকে ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (২৩ই জানুয়ারি) দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামস্থ সাদিপুর বেতনা নদীর ব্রিজের সামনে পাকা রাস্তার উপর থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদীপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাত্র কালীন ডিউটিরত জরুরী অফিসার এসআই অমিত সঙ্গীয় ফোর্স নিয়ে সাদীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি স্বর্ণের বার জব্দ করে। তবে এসময় স্বর্ণ পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বর্ণের চালানটি ফেলে পালিয়ে যায়। জব্দকৃত স্বর্ণের মূল্য অনুমানিক ১ কোটি ১৫ লক্ষ টাকা। তিনি আরো জানান, এ সংক্রান্ত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com