বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আলফাডাঙ্গায় বোরো ধানের মাঠ থেকে স্যালো মেশিন চুরি, দিশেহারা কৃষক

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় বোরো চাষের ভরা মৌসুমে স্যালো মেশিন চুরি ঘটনায় ভূক্তভোগী চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। গত ১৫ ডিসেম্বর রোববারে রাতে আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ মাঠ থেকে স্যালো মেশিনটি চুরি হয়ে যায়। চুরির ঘটনায় মিরাজ মোল্যা বাদি হয়ে পরদিন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মিরাজ মোল্যা জানান, নিজের জমি ছাড়া মেশিনের আওতায় অন্তত ৮-১০ বিঘা বোরো ধানের চাষ হচ্ছে। অভাবের সংসার ধান ক্ষেতের ব্যয় মিটাতে যখন হিমশীম খেতে হচ্ছে। ঠিক সেই সময়ে স্যালো মেশিন চুরি হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। অনেক কষ্টে ধার দেনা করে মেশিন কিনে জমিতে ধান আবাদ শুরু করেছি। মেশিন চুরি হওয়ার পর থেকে ক্ষেতে পানি দিতে পারছি না। জমিতে পানি কমে যাচ্ছে সময় মতো পানি না দিতে পারলে সব ধান গাছ নষ্ট হয়ে যাবে। বুড়াইচ গ্রামের কৃষক দেলোয়ার খা জানান, আমার ওই মেশিনের আওতায় তিন বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছি, মেশিন চুরি হওয়াতে পানি না থাকায় ক্ষেত শুকিয়ে যাচ্ছে। আর কিছু দিনের মধ্যে পানি না দিতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। লিখিত অভিযোগের বিষয়ে সতত্যা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com