বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মৌলভীবাজারের রাজনগরে পাওয়া গেছে দেশের অন্যতম ছোট মসজিদ

শ. ই. সরকার জবলু মৌলভীবাজার :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে পাওয়া গেছে দেশের অন্যতম ছোট মসজিদ। মসজিদটির অবস্থান উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার কাজী খন্দকার মাজারের পাশে। এলাকাবাসী জানিয়েছেন- চুন, সুরকি ও ইটের তৈরি প্রায় ২০০ বছরের পুরোনো এক গম্বুজবিশিষ্ট এ মসজিদের ভেতরে রয়েছে একটিমাত্র কক্ষ। একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন ইমামসহ ৫ জন মুসল্লি। মসজিদটির ভেতরে মাত্র ছয় ফুট জায়গা। বিভিন্ন সময় সংস্কার করানোর ফলে মসজিদটির সৌন্দর্য বহাল রয়েছে এখনো। তবে, এখন আর এ মসজিদে নামাজ আদায় করা হয়না। প্রায় ২০০ বছর আগে ওই এলাকার মাটির নিচে কিছু ইট পাওয়া গিয়েছিল। ইটের পাশেই ছিল ছোট এ মসজিদটির অবস্থান। মসজিদটির অবস্থান টিলার ওপরে হওয়ায় প্রথম দেখায় বুঝার উপায় নেই এটি মসজিদ। তবে, উপরিভাগের গম্বুজটি জানান দিচ্ছে এটি আসলে একটি মসজিদ। ব্রাহ্মণগাঁও কাজী খন্দকার মাজারের পাশে অবস্থিত কালের সাক্ষী এ নিদর্শনটি এলাকায় ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত। তবে, প্রতœতত্ত্ব অধিদপ্তরের তালিকায় নেই মসজিদটি। স্থানীয় অনেকে জানান- তাদের পূর্বপুরুষরা বলে গেছেন, এলাকাটি একসময় গভীর অরণ্য ছিল। জমিদারি প্রথা বিলুপ্তির পর জঙ্গল কেটে আবাদি জমি তৈরির সময় মাটির নিচে এ মসজিদ পাওয়া যায়। এরপর সেটি সংস্কার করা হয়। কে, কখন এটি নির্মাণ করেছেন এর সঠিক কোনো তথ্য জানা যায়নি। তবে, এটি যে একটি প্রাচীন স্থাপত্য সে বিষয়ে সন্দেহ নেই। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহমদ আলী জানান- ধারণা করা হয় মসজিদটি গৌড় জনপদের মধ্যযুগের স্থাপনা। তখন এ অঞ্চলে মুসলিম জনগোষ্ঠির সংখ্যা খুবই কম ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com