শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে বাদ দেয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে বিতর্কিত কিছু থাকলে সেটা বাদ দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, ‘বিষয়টি আমার নয় তারপরও বলছি—এরই মধ্যে আমাদের যে মিটিং হয়েছে সেখানে দুটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি কাজ করার পর যেখানে সংযোজন-বিয়োজন যা কিছু করা দরকার, সেটা করার মতো সুযোগ রয়েছে।’ গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী।
ফরিদুল হক খান বলেন, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন তাদের যেন কোনো সংকটে না পড়তে হয় সেজন্য আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। ডলার সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনও হয়নি। অনেক রাষ্ট্র নাম ধরে বলতে চাই না, তাদের এরই মধ্যে ডলার সংকট হয়ে গেছে। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে। প্রতিমন্ত্রী বলেন, আন্তঃধর্মীয় সংলাপে যেসব জেলা ভালো করেছে তাদের আমরা অভিনন্দন জানিয়েছি। অন্যরাও যেন ওই জেলাগুলোর মতো আগামী দিনে ভালো করতে পারে সে বিষয়ে বলেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com