শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারি তেল বরাদ্দ না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স সেবা বন্ধ

ছানোয়ার হোসেন ছাবলু (গুরুদাসপুর) নাটোর :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স পরিচালনার সরকারি বরাদ্দ না আসায় এক মাস ধরে সার্ভিস সেবা বন্ধ রয়েছে বলে জানাগেছে। যার কারনে জরুরি ভিত্তিতে রাজশাহী, নাটোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে রোগীদের আনা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে মুমূর্ষ রোগীরা চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন। বিশেষ করে দরিদ্র ও নি¤œ আয়ের অসহায় রোগীরা এ্যাম্বুলেন্স ভাড়া দিতে না পারায় রোগীকে উন্নত চিকিৎসা দিতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে সরকারি এ্যাম্বুলেন্সর ভাড়া রাজশাহীতে ১৮’শত টাকা ও নাটেরে ৯’শত টাকা থাকলেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে রোগীদের। বিলহরি বাড়ি গ্রামের রেজাউল করিম জানান, ১৫ জানুয়ারী আমার স্ত্রী পরে গিয়ে পা ভেঙ্গে গেছে। পায়ের অবস্থা খুব খারাপ। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়া প্রয়োজন। কিন্তু দিন মজুরী করে ৫ সদস্যের সংসার চালাতে হচ্ছে। এখন রাজশাহী নেবার মতো সামর্থও নেই। হাসপাতালের এম্বুলেন্সটা ভালো থাকলে হয়তো কোন রকমে খৃণ কর্য করে স্ত্রীকে নিয়ে রাজশাহীতে যেতে পারতাম। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রাইভার জহুরুল ইসলাম বলেন, ৩ মাসের তেলের টাকা বকেয়া থাকায় রয়না পেট্রোল পাম্পের মালিক তেল দিচ্ছে না। তাই এক মাস ধরে এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ আছে। তবে ব্যক্তি উদ্যোগে ৪ হাজার টাকার তেল খরচ দিলে সেবা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তেলের বরাদ্দ নেই তাই সেবা বন্ধ রয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com