শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি ফরিদপুর :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সাথে শাহিদ শেখ নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত একজনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। এবং শনিবার দুপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রুমে এ প্রসঙ্গে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এর উপস্থিতিতে সাংবাদিকদের প্রেস ব্রিফ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল। শুক্রবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাপাড়া ইউনিয়ন হতে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় নগরকান্দা থানা পুলিশ। পরে দেশীয় অস্ত্রের মধ্যে ছিলো ২৮টি ঢাল, সঁরকি, রানদা,বল্লভ ইত্যাদি। ওই রাতেই উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের মৃত মালেক শেখের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি শাহিদ শেখ(৪৯)কে আটক করেছে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেনসহ অন্যান্ন অফিসাররা উপস্থিত ছিলেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন এবিষয় নিশ্চিত করে বলেন এটা আমাদের নিয়মিত অভিযান। এধারা চলমান থাকবে। মহামান্য আদালতের নির্দেশ মানতেই এ অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। এব্যাপারে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন পুলিশ সহিংসতা প্রতিরোধে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। তাই পুলিশকে ধন্যবাদ জানাই। এর আগে পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামবাসী ১৯ জানুয়ারী দেশীয় অস্ত্র জমা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com