বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে ৪ ছিনদাই কারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

বগুড়া জেলার আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারি এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাই হওয়া একটি অটোচার্জার, ৫৩ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে গত ১১ জানুয়ারি রাতে আরজি নওগাঁর ইমরান হোসেন নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত অটোচার্জার গাড়ি আদম দীঘির সান্তাহার এলাকা থেকে যাত্রী বেশে কয়েকজন ছিনতাইকারি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে গত বৃহস্পতিবার দুপুরে সান্তাহারের তারাপুর কালভাটের নিকট থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধার সহ দুইজন ছিনতাইকারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদর থানার আরজি নওগাঁর আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন(২২) ও নতুন সাহাপুর গ্রামের মমতাজ আলীর ছেলে ফারুক হোসেন(৪০) এছাড়া একই দিনে উপজেলার পৌঁওতা এলাকা থেকে ৫৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মিজানুর রহমান(৩০) এবং আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের পুকুরপাড় হতে ১০০ গ্রাম গাঁজাসহ সান্তাহার চা বাগান এলাকার সাজেদুর রহমান সাজুর ছেলে নাছিম আহম্মেদ দোলন ওরফে মাসুদ(৩২)কে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com