শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির পদযাত্রা কর্মসূচি মরণযাত্রা: কাদের

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষাদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। ডাক দিলে নেতা-কর্মীদের চলে আসার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুরির ঐক্যজোট। জগাখিচুরি কর্মসূচি এ দেশে কখনো সফল হবে না।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী লীগ পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকব। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। এই অশুভ শক্তি নির্বাচন চায় না, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এদের প্রতিহত করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com