শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাশরাফীর অনন্য মাইলফলক

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী। মাশরাফীর আগে এই মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক ও ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফী। ১০০ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হার পেয়েছেন ম্যাশ। অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশ সেরা অধিনায়ক মাশরাফী। খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন মাশরাফী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com