শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় রাস্তা খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত রাস্তার ছোট রায়পাড়া অংশে নিরবিচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করতে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন থেকে তারা এলাকাবাসীর বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আব্দুল মোনেম লিমিটেডের মালিকানাধীন এ.এম. আটো ব্রিকস কোম্পানিকে রাস্তাটি সার্বক্ষণিক খোলা রাখার দাবি জানান। স্থানীয়রা জানায়, প্রায় ৭কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি দিয়ে বালুয়াকান্দি ইউনিয়ের তেতৈতলা, আড়ালিয়া, মুদারকান্দি, আব্দুল্লাপুর, ছোট রায়পাড়া, বড় রায়পাড়া সহ মোট ছয়টি গ্রামের ২৫ হাজার মানুষ যাতায়াত করতো। তবে রাস্তাটির ছোট রায়পাড়া এলাকার কিছু অংশ এ.এম আটো ব্রিকস নামে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের ব্যক্তিগত জায়গায় হওয়ায় তারা গেট বানিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে এ পথে চলাচলকারী যাত্রী ও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। রাস্তাটি ব্যবহারকারী মোহাম্মদ হোসেন নামে এক ব্যাটারি চালিত অটোরিকশাচালক বলেন, আমরা যদি এই রাস্তা ব্যবহার করে তেতৈতলা পাখির মোড় থেকে বড় রায়পাড়া যাই তাহলে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেই ২০টাকা আর সময়ও লাগে অনেক কম। অন্যদিকে বালুয়াকান্দি ঘুরে বড় রায়পাড়া গেলে ভাড়া নেই ৪০/৫০টাকা সময়ও লাগে বেশী।রাস্তাটি খুলে দিলে যাত্রী ও চালক সবার জন্যই সুবিধা হয়। স্থানীয় বাসিন্দা আশির্ধো চেহারা খাতুন বলেন,দীর্ঘ চার দশক ধরে এই রাস্তা ব্যবহার করে চলাচল করতেন তারা। তবে সম্প্রতি রাস্তা সহ এই এলাকার কিছু জায়গা-জমি এ.এম. অটো ব্রিকস কোম্পানি কিনে নেওয়ায় রাস্তা বন্ধ করে দেয় এতে বিপাকে পড়েছে মানুষ। বিষয়টি সম্পর্কে ছোট রায়পাড়া এলাকার ডিজিটাল পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সুজন বলেন, দেশে বর্তমানে কাগজ শিল্পে অস্থিরতা চলছে। তার প্রতিষ্ঠান থেকে উৎপাদিত কাগজ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে এই রাস্তাটি ব্যবহার করলে তার অনেক সুবিধা হয়। বালুয়াকান্দি হয়ে চলাচল করতে গেলে অনেক দেরি হয়ে যায় পাশাপাশি রাস্তা ছোট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয় যাতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গত কিছুদিন আগে এ.এম. অটো ব্রিকস কোম্পানি রাস্তাটি বন্ধ করে রাখার কারণে তার পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে। এলাকাবাসী ও শিল্প খাতের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তিনি রাস্তাটি সব সময় খোলা রাখার দাবি জানান। বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে আব্দুল মোনেম লিমিটেডের কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এস.এম. ওলিউর রহমান বলেন, এটি তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা তাদের কোম্পানিতে যাতায়াতের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তাটি তৈরি করেছেন। কোম্পানির স্বার্থ এবং নিরাপত্তার কথা চিন্তা করে তারা অন্য কাউকে রাস্তাটি ব্যবহার করতে দিবেন না। সম্প্রতি রাস্তার প্রবেশ মুখের গেইট রাতের আধাঁরে খুলে ফেলেছে কতিপয় দুর্বৃত্ত এ ব্যাপারে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com