বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কর্মের মাধ্যমে জনসাধারণের কাছে নিজেকে সেবকে পরিণত করুন: ইউপি সদস্যদের উদ্দেশ্যে জিয়াউল হক চৌধুরী বাবুল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

“নিজ নিজ কর্মের মাধ্যমে জনসাধারণের কাছে নিজেকে সেবকে পরিণত করুন। সৎ ও নিষ্ঠার সাথে জনকল্যাণমূলক কাজ করলে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত হতে পারে। যার নজির লোহাগাড়া উপজেলাতেও রয়েছে। আমাকেও জনগণ ইউপি সদস্য থেকে ইউপি চেয়ারম্যান ও বর্তমানে একাধিকবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন। জনগণের কল্যাণে ইউপি সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করে। ইউপি সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে প্রান্তিক পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো না। পুরুষ ও মহিলা ইউপি সদস্যরা একসাথে সমতার ভিত্তিকে ইউপি চেয়ারম্যানের সাথে সমন্বয় সাধনপূর্বক কাজ করলে প্রতিটি সমাজ ও এলাকার আমূল পরিবর্তন হবে।” ২৮ জানুয়ারি শনিবার, লোহাগাড়া উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন, লোহাগাড়া উপজেলা শাখা”র “প্রতিনিধি সম্মেলন-২০২৩” এ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেজ উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বশিরুল আলম শরীফ এর সভাপতিত্বে ও মহিলা বিষয় সম্পাদক সাজিয়া সোলতানার সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সংরক্ষিত ওয়ার্ড-০৫ এর সদস্য সুরাইয়া খানম লিলি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো: হাশেম চৌধুরী। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হারুনুর রশিদ। এসময় সংগঠনের স্থানীয়, বিভিন্ন উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সম্মলেনে ইউপি সদস্য জাফর আহমদ কে সভাপতি, মোহাম্মদ সোলাইমানকে সিনিয়র সহ সভাপতি, মো: কাউছার উদ্দীনকে সাধারণ সম্পাদক, আবু বক্কর ছিদ্দিককে যুগ্ম সম্পাদক ও শাহ আলম লিটনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট লোহাগাড়া উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com