শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিউল বাশার সুমনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আবু কোরাইশ আপেল কুমিল্লা উত্তর
  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আসন্ন বারপাড়া ইউপি নির্বাচনে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন, চেয়ারম্যান প্রার্থী গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সদস্য সফিউল বাশার সুমন। সোমবার (৩০ জানুয়ারী) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের কানড়া গ্রামে সফিউল বাশার সুমনের নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নির্বাচনে একজন শত্তিমান প্রার্থী হিসেবে অত্র ইউনিয়নে ভোটারদের কাছে নিজেকে শত্তিমান প্রার্থী মনে করেন তিনি। বাশার সুমন আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যত্ত করেন। মতবিনিময়কালে তিনি বলেন নির্বাচনে জয়ী হলে বারপাড়াকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। বর্তমান সরকার এর অঙ্গীকার গ্রাম হবে শহর বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন সুমন। তিনি ইউনিয়নের সব সেবা জনগণের দোঢ়গোড়ায় পৌছে দেওয়ার অঙ্গীকার করেন। সফিউল বাশার সুমন নিজেকে একজন সেচ্ছাসেবী বলে দাবী করেন। বৃহৎ পরিসরে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হতে চান। তিনি আরো বলেন, আমার জয় মানেই বারপাড়া ইউনিয়নবাসীর জয়। বিগত ৩০ বছর এই ইউনিয়ন ছিল উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হয়ে উন্নয়নের মধ্য দিয়ে বারপাড়া ইউনিয়নকে আমূল পরিবর্তন করবেন বলে যোগ করেন চেয়ারম্যান প্রার্থী শফিউল বাশার সুমন। প্রতিষ্ঠিত আইটি ব্যবসায়ী শফিউল বাসার সুমন বলেন,বারপাড়া ইউনিয়ন এর প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ী থেকে থেকে তার নিজ উদ্যোগে আইটিতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। মতবিনিময়কালে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রতিদিনের আব্দুল করিম সরকার,ভোরের কাগজের জাকির হাজারী, আমাদের সময়ের মোহাম্মদ আলী শাহীন,জনকন্ঠের শামিম রায়হান, খবরপত্রের আবু কোরাইশ আপেল, অবজারভারের কামরুল চৌধুরী, নিউ এইজের লিটন সরকার বাদল,বাংলাদেশ টুডের হোসাইন মোহাম্মদ দিদার,ভোরের ডাকের মামুনুর রশিদসহ আরো অনেকেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com