শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকৌশলীর উপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানী‘র উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে এলজিইডি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত,বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, মোঃ আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ প্রমুখ। বক্তারা বলেন, চট্রগ্রামে সন্ত্রাসীদের অনৈতিক কর্মকান্ডে রাজী না হওয়ায়, একদল টেন্ডারবাজ চক্র নিয়মনিতি লঙ্গন করে একজন দক্ষ ও সৎ অফিসারকে লাঞ্চিত করে, একটি নজির বিহিন ঘটনা ঘটিয়েছে।বক্তারা আরো বলেন, একটা সময় ছিল বিভিন্ন সরকারি দপ্তরে সন্ত্রাসীরা টেন্ডাবাজী করত।কিন্তু বর্তমান সরকারের সাহসী উদ্যোগের ফলে ইজিপি চালু করায় টেন্ডারবাজী বন্ধ হয়েছে। কিন্তু এখনও কিছু সন্ত্রাসীরা অনৈতিকভাবে কাজ পাওয়ার জন্য প্রকৌশলীদের উপর চাপ প্রয়োগ করে। এই ধরণের নিয়মবর্র্হিভুত কাজে রাজি না হওয়ায়, এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানী‘র শারীরিকভাবে লাঞ্চিত করেছেন।এটা খুবই হতাশাজনক।এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা। প্রসঙ্গত, রবিবার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ৪টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ৪১০ নম্বর কক্ষে প্রবেশ করে সন্ত্রাসীরা তার উপর হামলা করে। এই ঘটনায় ওই রাতেই নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ নামের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com