শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সদরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা

কবির হোসাইন (সদরপুর) ফরিদপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহাবুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে এক প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উপজেলা সদরের যানজট নিরসন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিশেষ আলোচনা করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ অন্যান্য অপরাধ জনিত কার্যক্রম প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com