শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকৌশলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এলজিইডির মানববন্ধন

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এলজিইডি’র মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বক্তব্য রাখেন। প্রকল্পের কাজ না পাওয়ায় নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। সেই সাথে বর্তমান সরকারের গতিশীল উন্নয়ন কার্যক্রমকে চলমান রাখতে মাঠ পর্যায়ে উন্নয়ন কাজের সাথে জড়িত প্রকৌশলী ও সংশিস্নষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তিনি সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী প্রকৌশলী এসএম সানজিদ আহমেদ, সহকারী প্রকৌশলী ফাহিম ফয়সাল, উপ সহকারী প্রকৌশলী জুলফিকার আলী ও মোঃ ইনসাফুল হক সরকারসহ এলজিইডি কুড়িগ্রামের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com