শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসমাঈল হোসেন দিনাজীর সকাশে বিসিএ সভাপতি আবেদুর রহমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

প্রবীণ সাংবাদিক, লেখক ও কবি ইসমাঈল হোসেন দিনাজী দীর্ঘ দিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত ৩০ জানুয়ারি, সোমবার বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান তাঁর সকাশে উপস্থিত হয়ে রোগমুক্তি কামনায় দোয়া করেছেন। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সেক্রেটারী জনাব ইবরাহিম বাহারী, প্রচার সম্পাদক হারুন ইবনে শাহাদাত ও নির্বাহী সদস্য জনাব ইয়াকুব বিশ্বাস। তারা কবি ইসমাঈল হোসেন দিনাজীর পাশে অনেক সময় কাটান এবং শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। উল্লেখ্য কবি ইসমাঈল হোসেন দিনাজী দৈনিক সংগ্রামের ফিচার এডিটর, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য। তিনি বহুগ্রন্থ প্রণেতা সুলেখক। তাঁর লেখা উল্লেখ্যযোগ্য গ্রন্থ:বরাহসময়, ফুলঝুরি পাখিটা, ইসলামের ছায়াতলে ভারতের ভগবান এবং বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ ও মুহাম্মদ সা.। বাংলাদেশ কালচারাল একাডেমির কর্মকর্তাবৃন্দ এবং কবি ইসমাঈল হোসেন দিনাজী নিজে দেশবাসীর নিকট তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com