শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশে দুর্নীতি বেড়েছে: টিআইবি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বাংলাদেশে দুর্নীতি আরও বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘দুর্নীতির ধারণা সূচক-২০২২’ এ বাংলাদেশের আরও এক ধাপ অবনতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। অবস্থানের এক ধাপ অবনতি ও গত এক দশকে স্কোর ও অবস্থানের কার্যকর উন্নতি না হওয়াকে হতাশাজনক বলেও উল্লেখ করেছে টিআইবি। দুর্নীতির দায়ে সকল অভিযুক্তের কার্যকর জবাবদিহি নিশ্চিতে ছয় দফা সুপারিশ করেছে টিআইবি।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয় সংস্থাটির পক্ষ থেকে।দুর্নীতির ধারণা সূচকে করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই-২০২২ এর বৈশ্বিক প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কতৃর্ক প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২২—এ বাংলাদেশের স্কোর ২০২১ এর তুলনায় এক পয়েন্ট কমে ২৫ এবং নিম্নক্রম অনুযায়ী অবস্থানের এক ধাপ অবনতি হয়ে এখন ১২তম। উচ্চক্রম অনুযায়ী ২০২১ এর মতো ১৪৭তম।
বৈশ্বিক গড় স্কোরের (৪৩) তুলনায় এবারও বাংলাদেশের স্কোর অনেক কম এবং গত এক দশকের মতো দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ও অবস্থানে আছে। অথচ এসময়ে এ অ লে স্কোর ও অবস্থান বিবেচনায় সর্বনিম্ন অবস্থানে থাকা আফগানিস্তানের স্কোর (২৪) ২০২১ এর তুলনায় আট পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং উচ্চক্রম অনুযায়ী গত বছরের তুলনায় অবস্থানের ২৪ ধাপ উন্নতি হয়েছে। তিনি বলেন, দেশে গত এক দশকে সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতার ঘোষণা সত্ত্বেও কার্যকর কৌশল ও দৃষ্টান্ত স্থাপন করতে না পারায় সূচকে বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন ঘটেছে।
দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদনটি আজ একই সময়ে বিশ্বজুড়ে প্রকাশিত হয়। ২০০১ সাল থেকে বাংলাদেশের দুর্নীতির চিত্র এই প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে। প্রতিবেদন অনুসারে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কেবল আফগানিস্তানের ওপরে। সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। ৮৭ পেয়ে যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড। আর সবচেয়ে দুর্নীতি বেশি হচ্ছে সোমালিয়ায়। তাদের স্কোর মাত্র ১২। ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে সুদান ও সিরিয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com