শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এমপি-মন্ত্রী হতে দল গঠন করিনি: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

এমপি-মন্ত্রী হওয়া কিংবা ক্ষমতার জন্য দল গঠন করেননি বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি বলেন, ‘আমি দল গঠন করেছি সেবা আর মানুষকে পাহারা দেওয়ার জন্য।’ গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কার্যালয়ে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব আছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। এখন লুটপাটের সময় চলছে। এজন্য হয়তো অনেকে মনে করতে পারে আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, সরকারে যাওয়া। এমন রাজনীতি আমি করি না। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সত্যি মস্তবড় দল। বঙ্গবন্ধুকে গ্রাস করে আওয়ামী লীগ সুফল পাচ্ছে। ততদিনই তারা সুফল পাবে, যতদিন না পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতে সুসংগঠিত হতে পারবো।

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম লালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ হেল বীর প্রতীক, সদস্য নাসরিন সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, মঞ্জুরুল আলম বিমল, রিফাতুল ইসলাম ফেরদৌস, ময়মনসিংহের সভাপতি প্রিন্সিপাল আব্দুর রশীদ, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিউন নবী সোহেল, ছাত্র আন্দোলনের সভাপতি রিফাতুল ইসলাম দীপ প্রমুখ। সভা স ালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এটি এম সালেহ উদ্দিন। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com