শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরফান ও ফারহানা মিলির ‘ব্লাড কানেকশন’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

আসিফ একজন ইঞ্জিনিয়ার। পরিবারে আসিফ এবং রিমা। রিমা হলো আসিফের স্ত্রী। কোনোকিছুতেই কোনো অভাব নেই। পৃথিবীতে সাংসারিক জীবনের সুখের চেয়ে কিছু নেই। তবুও আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই। রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিল কিন্তু আসিফ তখন রাজি ছিল না। এ নিয়ে পরপর তিনবার অকাল গর্ভপাত হয়েছে, ডাক্তার বলেছে ‘রিমা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে’।
তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্যে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমা আসিফকে বেশি অপছন্দ করে। রিমা মনে করে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ণ দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’। এ নাটকে আসিফের চরিত্রে অভিনয় করেছেন আরফান আহদেম এবং রিমার চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। গল্পটি রচনা করেছেন এ প্রজন্মের তরুণ নাট্যকার, সজিবুর রহমান পিন্টু, পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম একজন তরুণ নির্মাতা এস,আই, সোহেল। নাটকটিতে অভিনয় করেছেন, আরফান আহমেদ, ফারহানা মিলি, রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী, বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com