বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
সাপাহারে ধানের জমিতে আগাছা নাশক স্প্রে করে ফসল বিনষ্ট দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনেই খুলবে সমৃদ্ধির দ্বার: কয়রায় বিএমইটি’র সেমিনার কালিয়ায় মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন কবিতা রচনা প্রতিযোগিতা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে মতবিনিময় সভা দুর্গাপুর প্রেসক্লাবের রজতজয়ন্তী উদযাপন রায়পুরে অঘোষিত হরতাল, আঞ্চলিক মহাসড়ক ফাঁকা! নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড়

শিল্পী আধ্যাপক ড. আব্দুস সাত্তারের ৭৫ তম জন্মবার্ষিকী আজ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

আজ ২ ফেব্রুয়ারী আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী, শিল্পতাত্বিক, কলামিস্ট ও ২২টি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষধের অধ্যাপক বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারের ৭৫তম জন্মবার্ষিকী। তিনি এই দিনে রাজশাহীর নাটোর জেলার চকবড়াই গ্রামে ১৯৪৭সনে জন্মগ্রহণ করেন। এই কৃতিমানমান শিল্পী ২১টি একক এবং দেশে বিদেশে অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। দুইটি স্বর্ণপদক সহ ৭টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১টি স্বর্ণপদক সহ দেশে ৯টি পুরস্কার লাভ করেন। ক্যালিগ্রাফি শিল্পে অবধানের জন্য তিনি বাংলাদেশ চারু শিল্পী পদক ২০২২ পান।
আমেরিকা, পোলান্ড আর্ট মিউজিয়াম, নরওয়ে মিউজিয়াম, মালোয়শিয়া ,ন্যাশনাল আর্ট গ্যালারি, জুগস্লিভিয়া মিউজিয়াম অব কন্টেম্পরারি আর্ট সহ দেশে বিদেশে বহু প্রতিষ্ঠানে তার শিল্পকর্ম সংগ্রহিত হয়েছে।
অসাধারণ প্রতিভাবান এই শিল্পীর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন। তাদের মধ্যে দেশীয় সংস্কৃতি সংসদের আহবায়ক আ জ ম ওবায়দুল্লাহ ও সমন্বয়ক মোস্তফা মনোয়ার। কবিতা বাংলাদেশ এর সভাপতি কবি আল মুজাহিদী সাধারন সম্পাদক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ ও গীতিকার তাফাজ্জল হোসেন খান । বাংলাদেশের চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সাধারণ সম্পাদক ইব্রাহিম বাহারি । সাহিত্য সংস্কৃতির কেন্দ্রের সভাপতি যকিউল হক যাকি ও সাধারণ সম্পাদক মাহবুব মুকুল। বাংলাদেশ চারুশিল্প পরিষদের উদ্যোগে অধ্যাপক ড. আব্দুস সাত্তারের দীর্ঘায়ু কামনা করে দোয়া এর আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com