বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপালগঞ্জে মহল্লার শান্তি ভঙ্গকারী ডাক্তার চিন্ময় দত্তের শাস্তির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

গোপালগঞ্জে ডা. চিন্ময় দত্ত ও তার পালিত সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিরহ হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে গোহাটা কালিবাড়ির মহল্লাবাসী। সোমবার গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালীবাড়ির সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেনে ওই মহল্লার শতাধিক নারী পুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন উনুরেখা হালদার, মৃনালকান্তি বিশ্বাস, দিপিকা রানী বিশ্বাস, সহ আরো অনেকে। বক্তারা বলেন, কৃষ্ণপদ ভদ্র নামে গোপালগঞ্জ স্বাস্থবিভাগে কর্মরত এক ব্যক্তি খাটরা সার্বজনীন কালীবাড়ির নিকট জমি কিনে বাড়ী নির্মাণের কাজ শুরু করেন। ওই বাড়ীর পেছনের সাত তলা বাড়ীর মালিক ডা. চিন্ময় দত্ত সম্পূর্ণ নিজের সুুবিধার্থে প্রভাব খাঁটিয়ে তার লোকজন দিয়ে জোরপূর্বক কৃষ্ণপদ ভদ্রের নির্মানাধীন বাড়ীর কিছু অংশ ভেঙ্গে ফেলেন। বক্তারা আরো বলেন, তিনি এই মহল্লায় আসার পূর্বে আমরা হিন্দু মুসলমান খুব শান্তিতে বসবাস করে আসছিলম। আমরা অত্যাচারি ডা. চিন্ময় দত্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com