শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে : নুরুজ্জামান আহমেদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। নির্বিঘেœ সেবা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারও বাড়াতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমিতে ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করলে দেশ দারিদ্র্যমুক্ত হবে। দেশের উন্নয়নে পরিচালিত প্রতিটি কাজ আন্তরিকতার সাথে সম্পন্ন করতে হবে।
নুরুজ্জামান আহমেদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট। কর্মকর্তাদেরকে এই ধারনার সাথে পরিচিত হয়ে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মস্থলে গিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্বপালন করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পরে মন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com