শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেরু চিনিকলে আখ মাড়াই বন্ধ, এবারও লোকসানের শঙ্কা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বড় ধরনের কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই আখের অভাবে দর্শনা কেরু চিনিকলে আখ মাড়াই আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় ২০২২-২৩ মৌসুমের মাড়াই বন্ধ ঘোষণা করা হয়।১৯৩৮ সালে চিনিকলটি প্রতিষ্ঠার পর এই প্রথম মাত্র ৪২ কার্যদিবসের মাথায় মাড়াই বন্ধ হলো। এরআগে গত ২৩ ডিসেম্বর কেরু চিনিকলে আখ মাড়াই শুরু করা হয়েছিল। চিনিকল সূত্র জানায়, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ছয় শতাংশ চিনি আহরণের হিসাব ধরে ৫৩ কার্যদিবসে ৬২ হাজার টন আখ মাড়াই করতে হবে। এতে চিনি উৎপাদন হবে তিন হাজার ৮৮৪ টন। কিন্তু আখের অভাবে মাত্র ৪২ দিনে ৪৬ হাজার ৯৩৭ টন আখ মাড়াই করে শুক্রবার পর্যন্ত দুই হাজার ২৭০ টন চিনি উৎপাদন করা গেছে। অর্থাৎ চিনি আহরণের হার পাঁচ শতাংশ। এতে চিনিকারখানা এবারও লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে কতৃপক্ষ।
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন বলেন, এবারও চিনিখাত লোকসানে পড়তে পারে। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com