শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘পাঠান’ সিনেমার সাফল্যের কারণ জানালেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার বিপুল সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি এখন গবেষণাও শুরু হয়েছে। এবার ‘পাঠান’ সিনেমা নিয়ে কথা বলেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। রিভলবার রহস্যের পরিচালক অঞ্জন দত্ত এ প্রসঙ্গে বলছেন, ‘পাঠান কোথায় কোথায় মুক্তি পেয়েছে দেখুন। পৃথিবীজুড়ে সেটি মুক্তি পেয়েছে। শাহরুখ খান, যার ক্যারিশমা পৃথিবীজোড়া, যাকে দেখার জন্য পুরো পৃথিবীর লোক অপেক্ষা করছেন, তার সিনেমা মুক্তি পেয়েছে। লন্ডনে একাধিক স্ক্রিনে দেখানো হচ্ছে সিনেমাটি। কোটি কোটি রুপির বাণিজ্য করে ফেলেছে পাঠান। কারণ সেটির এই বিপুল পরিবেশনা রয়েছে।‘ অঞ্জন দত্ত আরও বলেন বলেন, ‘একটা কথা মনে রাখবেন, পাঠান তো শুধু হিন্দি সিনেমা বলে শুধু মহারাষ্ট্র থেকে টাকা তুলেছে, এমনটা তো নয়। আরআরআর শুধু তামিলনাড়ুতে ব্যবসা করেছে বা দক্ষিণ ভারতে ব্যবসা করেছে, এমনটা তো নয়।
সারা পৃথিবী থেকে টাকা তুলেছে সিনেমাটি। আর শুধু পাঠান তো হিন্দি সিনেমার প্রতিনিধি নয়, বা আরআরআর দক্ষিণ ভারতের ছবি নয়। অনেক কম টাকায় অনেক ভালো ভালো সিনেমা হয়েছে। সেগুলোও তো হচ্ছে। সব মিলিয়েই চলতে হবে।’ এদিকে অঞ্জন দত্ত পরিচালিত ‘রিভলবার রহস্য’ মুক্তি পাচ্ছে সম্প্রতি। সেখানেও পাশাপাশি চলবে পাঠান-এর শো-ও৷ এর মধ্যেই অঞ্জন দত্ত কিন্তু স্পষ্ট করে দিলেন, ‘আমাদের বাংলা ছবির তেমন নেটওয়ার্ক এখনও তৈরি করতে পারিনি আমরা বা তৈরি করার কথা ভাবিনি। আমরা ‘বং কানেকশন’ বেঙ্গালুরুতে মুক্তি দেওয়ার বিষয়ে কাজ করেছিলাম। এভাবেই হবে, এর চেয়ে বেশি তো কিছু সম্ভব নয়।’ শাহরুখ ভক্তরা আশা করছেন- এভাবেই সব সিনেমা বোদ্ধারা ‘পাঠান’ নিয়ে কথা বলবেন। ‘পাঠান’ সিনেমার প্রশংসা সবাই করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com