শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহী সফরে রাষ্ট্রপতির পরিবার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

তিন দিনের সফরে রাজশাহীতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিনী রাশিদা খানম ও তাঁর পরিবার। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা রাজশাহী সার্কিট হাউজে আসেন। এসময় রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল হোসেন, জেলা প্রশাসক আবদুল জলিল, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আনিসুর রহমান, জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, জেলা প্রশাসনের আমন্ত্রণে তিন দিনের সফরে রাজশাহী এসেছেন রাষ্ট্রপতির সহধর্মিনী ও পরিবারবর্গ। তারা আগামী তিন দিন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। গতকাল শনিবার সার্কিট হাউজে কিছু সময় অবস্থান করে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি, পুঠিয়া রাজবাড়ীসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে বের হন। সন্ধ্যায় জেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com