বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা দিলেন আ’লীগ নেতা আপেল

মানিকগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

আগামী মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রাথী হিসেবে ঘোষনা দিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল।(সোমবার) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান খান। আরও উপস্থিত ছিলেনসিনিয়র সহ-সভাপতি বশির রেজা, সহ-সভাপতি সুকুমার পাল নিমাই, মোহাম্মদ হানিফ, আয়নাল হক প্রমুখ। আফম সুলতানুল আজম খান আপেল বলেন, মানিকগঞ্জ পৌরবাসী দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।একারণে মানিকগঞ্জের ৮২টি সামাজিক সংগঠন তাঁকে সমর্থন জানিয়েছেন। তিনি প্রার্থী হলে পৌরবাসী ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে ছাড়া অন্য কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দিলে নৌকার নিশ্চিত পরাজয় হবে। আর নৌকার প্রতীকে তাকে মনোনয়ন দেওয়া হলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। তিনি নির্বাচিত হলে, পৌর এলাকার সকল কাঁচা মেঝের টিনের আবাসিক ঘরের পৌরকর মওকুফ করা, ফি ছাড়া রিক্সা ও ভ্যান গাড়ির লাইসেন্স নবায়ন, সাংবাদিকদের জন্য আবাসিক আবাসস্থল হিসেবে ব্যবহারের জন্য জমি বরাদ্দ দেওয়া, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করবেন উল্লেখ করে তিনি ২২-দফা কর্ম পরিকল্পনার অঙ্গীকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com