শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে প্রাইভেট কার ভর্তি গাঁজা উদ্ধার ॥ গ্রেপ্তার ২

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশাল নগরীতে মাদকের বড় একটি ঢোকার আগেই আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রাইভেটকারভর্তি ৩৫ কেজি গাঁজার চালানটি শহরের প্রবেশদ্বারের কয়েক কিলোমিটার দূরত্বে উজিরপুরের ইছলাদি টোলপ্লাজা থেকে আটক করা হয়। এসময় গ্রেপ্তার হয়েছেন গাঁজা সরবরাহকারী প্রাইভেটকারচালক মো. খোরশেদ আলম(২০) এবং মো. মনির হোসেন বেপারী ও মনির(৪৮) নামের এক ব্যক্তি। রোববার সকাল সাড়ে ৫টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. এনায়েত হোসেনের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সড়কপথে মাদকের বিশাল একটি চালান নগরীতে ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম উজিরপুরের ইছলাদি টোলপ্লাজায় অবস্থান নেয়। এমন সময় সাদা রংঙ্গের একটি প্রাইভেটকার স্থানটি অতিক্রম করতে চাইলে তার গতিরোধ করে ভেতরে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা মাদক বহনের বিষয়টি স্বীকার করছিল না। পরবর্তীতে প্রাইভেটকারের পিছনের ব্যাক ডালায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রাইভেটকার চালক গাজীপুরের সালদহপাড়ার আনোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম এবং বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরফুল গ্রামের মৃত সত্তার বেপারীর পুত্র মনির বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে প্রাইভেটকারটিও জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু তারা কিছুতেই স্বীকার করছে না গাঁজার চালানটি কোথায় বা কার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছিল। তবে এতটুকু বলছে- চালানটি রাজধানী ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। এই কর্মকর্তা জানান, এই ঘটনায় দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com