বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভালুকায় সড়কের পাশ থেকে সরকারি গাছ বিক্রির অভিযোগ

বিল্লাল হোসেন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় সড়কের পাশ থেকে সড়ক ও জনপথ বিভাগের বড় ধরণের দু’টি কাঠাল গাছ অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ভালুকা ঘাটাইল সড়কে বান্দিয়া নাফকৌ ফার্মা ফ্যাক্টরীর সামনে থেকে গাছ দু’টি বিক্রি করা হয়। খোঁজ নিয়ে যায়, বান্দিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সোহল খান, রেজাউল লিটন, তার ভাতিজা মতিউর ও মোস্তাক তাদের বাড়ির পাশে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩০ বছর বয়সের ৩০/৩৫ হাজার টাকা মূল্যের দু’টি কাঠাল গাছ বিক্রি করে দেন। আর গাছ দু’টি কিনে নেন একই এলাকার কাঠ ব্যবসায়ী মমতাজ উদ্দিন ওরফে মুজুন শেখ। এর আগেও ওই সড়কের পাশ থেকে বেশ কয়েকটি গাছ বিক্রি করা হয়েছে এবং সড়ক ও জনপথ বিভাগের নজরধারী না থাকায় প্রায়ই ওই সড়কের পাশের গাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। গাছের ক্রেতা মুজুন শেখ জানান, গাছ দু’টি রেজাউলদের কাছ থেকে তিনি ক্রয় করেছেন। গাছ বিক্রির কথা স্বীকার করে অভিযুক্ত রেজাউল লিটন জানান, গাছগুলো তারাই লাগিয়েছেন, তাই বিক্রি করেছেন। সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের (ভালুকা) উপ সহকারী প্রকৌশলী এমএ হালিম জানান, ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাঠগুলো জব্দ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com